সূচনা সংগীতের সুর করলেন রিংকু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এরই মধ্যে নাটকের বেশ কয়েকটি নাটকের গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা রিংকু। নাটকের গানের কণ্ঠ দিলেও এবারই প্রথম নাটকের জন্য নিজের সুর করা গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সোয়েব আলম ও এম রাসেলের পরিচালনায় নাটকের নাম রাখা হয়েছে ‘লীলা’। গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সম্প্রতি গানটির রেকর্ডিং শেষ হয়েছে। গানের কথা হচ্ছে, ‘রং মেখে সং সেজে রোজ, ধরে লোকে বাজি/প্রতিক্ষণে মিথ্যে প্রেমের, চলে যে কারসাজি।’নাটকের গান সম্পর্কে রিংকু বলেন, ‘খুবই ভালো লাগছে নাটকের সূচনা সংগীত করতে পেরে। ভালো লাগার মূল কারণ নিজের সুরে গানটি করতে পারার। তা ছাড়া গানের কথাটাও বেশ চমত্কার।’রিংকু আজ শুক্রবার আছেন কক্সবাজারে। সেখানে তিনি স্যাটেলাইট চ্যানেল আরটিভির বৈশাখী কনসার্টে অংশ নেবেন। এখানে আরও গান করবেন রিজিয়া পারভীন এবং চ্যানেল আই সেরাকণ্ঠ ঝিলিক। ঢাকায় ফিরেই কাল বুধবার সকাল সাড়ে সাতটায় সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন। সিঙ্গাপুরের বাংলাদেশি দূতাবাসের আয়োজনে এ অনুষ্ঠানে রিংকুর সঙ্গে আরও থাকবেন ক্লোজআপ ওয়ান তারকা পুতুল।এ ছাড়া পয়লা বৈশাখ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ব্যানারে বাজারে প্রকাশিত হয়েছে রিংকুর একক গানের অ্যালবাম ‘বিবাগী’। এটি শিল্পীর ষষ্ঠ একক। তাঁর সর্বশেষ প্রকাশিত অ্যালবামটির নাম হচ্ছে ‘ফকির লালন বলে’।