সূচনাসংগীতে ইবরার টিপু ও মিলা
‘রাখো বিশ্বাস, আঁকো স্বপ্ন হূদয়ে/কণ্ঠে যদি থাকে সুর, এই পথ নয় বন্ধুর/এগিয়ে যাও তুমি নির্ভয়ে, ঘরে কেন আছ গুটিয়ে/ লুকিয়ে নয়, এবার গাও চুটিয়ে’—কবির বকুলের লেখা ও ইবরার টিপুর সুর-সংগীতে রিয়েলিটি শো পাওয়ার ভয়েসের সূচনাসংগীত এটি। এতে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু ও মিলা। ইবরার টিপুর স্টুডিওতে সম্প্রতি গানটির ধারণকাজ সম্পন্ন হয়।প্রথম আলো ডটকমকে ইবরার টিপু বলেন, ‘এর আগে আমি যেসব সূচনাসংগীতের কাজ করেছি, সব কটিতে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি। বরাবরের মতো পাওয়ার ভয়েসের সূচনাসংগীতেও এ প্রবণতা ছিল। গানটাতে অনেক বৈচিত্র্য আছে। রক ঘরানার গানটি শুনে সবাই বেশ উদ্দীপ্ত হবে।’ইবরার টিপু আরও বলেন, খুব শিগগির গানটির একটি মিউজিক ভিডিও নির্মিত হবে। চ্যানেল নাইনের জন্য নির্মিত রিয়েলিটি শো পাওয়ার ভয়েসের নিবন্ধন-প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। পাওয়ার ভয়েস অনুষ্ঠানের বিচারক হিসেবে থাকবেন সুবীর নন্দী, ইমন সাহা ও চিত্রনায়িকা মৌসুমী। আর এর মহাগুরু হিসেবে থাকবেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। তানভীর খানের পরিকল্পনা ও পরিচালনায় পাওয়ার ভয়েস অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আঁখি আলমগীর।