শহিদুল আলম সাচ্চু, আপনি ‘৮ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-এর সঙ্গে কীভাবে আছেন?আমি এর প্রকল্প পরিচালক। আজ সন্ধ্যায় ‘৮ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। অনুষ্ঠানটি আমি পরিচালনা করব। সঙ্গে থাকবে আমার দল। চট্টগ্রামে এই অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আমরা মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাব। আজ কে কে গান করবেন?একক গান করবেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা ও মমতাজ। শুরুতে চট্টগ্রামের শিল্পী পার্থ বড়ুয়া, কান্তা নন্দী, রবি চৌধুরীর গান থাকবে। মরমি গান করবেন ফরিদা পারভীন, ইন্দ্রমোহন রাজবংশী ও দিলরুবা খান। হাবিব, কনা আর হায়দার হোসেন গাইবেন আধুনিক গান। কবির বকুলের লেখা আর ইমন সাহার সুর করা ‘সুন্দর আগামীকাল’ গানে কণ্ঠ দেবেন মাহাদী, নিশিতা, মনির, ইমরান, কোনাল, পুষ্পিতা, রিপন, খেয়ালী, মেহেদী ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। থাকবে ঢাকা ও চট্টগ্রামের প্রায় ৭০০ নৃত্যশিল্পীর নাচ।চলচ্চিত্রের শিল্পীদের কোনো পরিবেশনা থাকবে?হ্যাঁ, চলচ্চিত্রের গানের সঙ্গে রাজ্জাক, ফেরদৌস, মৌসুমী, মিশা সওদাগর, নিপুণ ও হাসিন বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন।আজীবন সম্মাননা কে পাচ্ছেন?এরই মধ্যে কলকাতায় গিয়ে আমরা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ও রুনা লায়লাকে আজীবন সম্মাননা দিয়েছি। এ ছাড়া আজকের অনুষ্ঠানে ভুটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার চারজন বরেণ্য সংগীতব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হবে। আজ কতগুলো বিভাগে পুরস্কার দেওয়া হবে?বিচারকদের রায়ে দেওয়া হবে ১৩টি পুরস্কার। আর জনপ্রিয় বিভাগে দেওয়া হবে পাঁচটি পুরস্কার। অনুষ্ঠানটি কে উপস্থাপনা করবেন?ফারজানা ব্রাউনিয়া।টিভির দর্শক অনুষ্ঠানটি কবে দেখতে পাবেন?আগামী ৮ মার্চ, বেলা আড়াইটায়। চ্যানেল আইয়ে। ‘৯ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান কোথায় হবে?আমাদের তো ইচ্ছা আছে শ্রীলঙ্কায় করব।