সূর্যোদয়ে বিলাপের সুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এটিএন বাংলায় আজ সন্ধ্যা সোয়া ছয়টায় প্রচারিত হবে প্রামাণ্যচিত্র সূর্যোদয়ে বিলাপের সুর। মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতিকে মেধাশূন্য ও নেতৃত্বহীন করার লক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরেরা। এসব বুদ্ধিজীবীকে হত্যার খুব কম ঘটনাই উঠে এসেছে গণমাধ্যমে। আবার যা উঠে এসেছে, তা ঢাকাকেন্দ্রিক। ঢাকার বাইরের অনেক বুদ্ধিজীবী হত্যার ঘটনা এখনো অজানা রয়ে গেছে। সূর্যোদয়ে বিলাপের সুর প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে ঢাকা ও ঢাকার বাইরের শহীদ বুদ্ধিজীবী হত্যার কিছু ঘটনা। আলোকচিত্র আর ধারাবর্ণনার মাধ্যমে অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে শহীদ বুদ্ধিজীবীদের সংক্ষিপ্ত জীবনী, মুক্তিযুদ্ধে সম্পৃক্ততা, শহীদ হওয়ার ঘটনা, তারিখ, মরদেহ প্রাপ্তির ঘটনা ইত্যাদি। এটি পরিচালনা করেছেন আমজাদ কবীর চৌধুরী।