সৃজনশীল বইয়ের তালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রায় ৩০ হাজার সৃজনশীল বইয়ের সম্মিলিত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। একই সঙ্গে প্রকাশক নির্দেশিকা ও সমিতির ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ‘বাংলাদেশের সৃজনশীল বই ২০১৩’ নামে ওই সম্মিলিত গ্রন্থের তালিকা প্রকাশ করা হয়। এতে কোন প্রকাশনী সংস্থা থেকে কোন কোন বই বের হয়েছে এবং সেই সব বইয়ের লেখকদের নাম, বইয়ের পৃষ্ঠাসংখ্যা ও মূল্য জানা যাবে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বউ, পুত্র-কন্যা, পিতা-মাতা—সবার চেয়ে বই হচ্ছে মানুষের বিশ্বস্ত বন্ধু। বউ আজীবন থাকবে কি না, তাঁর গ্যারন্টি নেই। কিন্তু বই আজীবন বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে।’বিশেষ অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ৩০ হাজার বইয়ের পরিচিতি-সংবলিত এই তালিকা প্রকাশ করায় সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিনন্দন জানান। সমিতি আন্তর্জাতিক বইমেলা আয়োজনের উদ্যোগ নেওয়ায় সাধুবাদ জানান এই শিক্ষাবিদ।দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন আহমেদ বলেন, ‘মনে হয় আমাদের দক্ষতার অভাব আছে। যত দিন পর্যন্ত দক্ষতা অর্জন করতে না পারব, তত দিন পর্যন্ত সত্যিকার প্রকাশক হতে পারব না।’অনুষ্ঠানে সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, পরিকল্পনাসচিব ভূঁইয়া শফিকুল ইসলাম, সমিতির নির্বাহী পরিচালক মিলনকান্তি নাথ, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক প্রমুখ বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি।সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নআইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং বেঙ্গল গ্যালারির যৌথ আয়োজনে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের আঁকা ছবির প্রদর্শনী ‘আমাদের রঙিন স্বপ্নগুলো’।বেঙ্গল গ্যালারিতে গতকাল বেলা তিনটায় তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন হামিদা হোসেন। প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী সাঈদা কামাল। অনুষ্ঠানে বক্তব্য দেন আইন ও সালিশ কেন্দ্রের শিশু অধিকার ইউনিটের জ্যেষ্ঠ উপপরিচালক গীতা চক্রবর্তী এবং বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। এই প্রদর্শনীর ছবি বিক্রির অর্থ শ্রমজীবী শিশুদের শিক্ষা কার্যক্রমে ব্যয় করা হবে।প্রদর্শনীতে চিত্রকর্মের সংখ্যা প্রায় ৯০টি। প্রদর্শনী ৬ জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।শিল্পকলায় পাপেট নাটকশিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনের মাল্টিমিডিয়া পাপেট নাটক প্রদর্শনী। একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগ ‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন’ শীর্ষক কর্মসূচির আওতায় এই আয়োজন করেছে।বিশিষ্ট পাপেটশিল্পী মুস্তাফা মনোয়ারের নির্দেশনায় প্রদর্শনীতে উপস্থাপন করা হবে পাপেট নাটক সাধের লাউ, আগাছা, বহুরূপী, ষাঁড় ও কপি এবং লিচু চোর। প্রতিদিন সন্ধ্যা সাতটায় প্রদর্শনী শুরু হবে।অ্যাথেনাতে যৌথ শিল্পকর্ম প্রদর্শনী‘ফাইন্ডিং আ ভয়েস’ নামে যৌথ শিল্পকর্ম প্রদর্শনী শুরু হচ্ছে আজ থেকে উত্তর বাড্ডার প্রগতি সরণির অ্যাথেনা গ্যালারিতে। সন্ধ্যা ছটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন শিল্পী জামাল আহমেদ ও নাসরিন বেগম।