সৃজনী চিত্রকর্ম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উদ্যোগে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড সৃজনী-২০১০’ শীর্ষক নয় দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী।বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল অঞ্চলের কনজ্যুমার ব্যাংকিং প্রধান সন্দ্বীপ বোস। বক্তব্য দেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী ও বীরেন সোম এবং ঢাকা আর্ট সেন্টারের ট্রাস্টি মানজারে হাসিন প্রমুখ। ৪৮ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষকের ৯০টি চিত্রকর্ম নিয়ে এ প্রদর্শনীর আয়োজন। প্রদর্শনী ১০ এপ্রিল পর্যন্ত চলবে।