সৃজনের গানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিশ্রুতিশীল শিল্পীদের নিয়ে গানের সংগঠন ‘সৃজন’ নিয়মিতভাবে হারিয়ে যাওয়া বাংলা গানের আসরের আয়োজন করে আসছে। নিয়মিত আয়োজনের অংশ হিসেবে গতকাল শুক্রবার সৃজন আয়োজন করে সংগীতশিল্পী সামিয়া নাজের একক গানের আসর।জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সৃজনের এই ৯৯তম গানের আসর ছিল বেশ জমজমাট। শিল্পীও বিচিত্র গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। অনুষ্ঠান শুরু হয় ‘খেলিছ এ বিশ্ব লয়ে’ গান দিয়ে। এরপর তিনি শোনান, ‘শ্যাম যদি রাধা হতে’, ‘ওগো প্রিয় মেঘ,’ ‘এ শুধু গানের দিন’, ‘ভুলে গেছি সুর’ প্রভৃতি গান। একপর্যায়ে শিল্পীর সঙ্গে তাঁর বাবা নাট্যব্যক্তিত্ব নাজমুল হুদা বাচ্চু ‘ঝরিছে এত ফুল’ গানটি দ্বৈতকণ্ঠে পরিবেশন করেন।