সৃষ্টির পথে নাটকের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমার সৃষ্টির পথ’-এ দ্বিতীয় দিন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের গানের পরিবেশনা। গতকাল শুক্রবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ের এ অনুষ্ঠানে অংশ নেন সাদি মহম্মদ, মিতা হক, লাইসা আহমেদ ও নন্দিতা ইয়াসমিন। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন।শিল্পীরা রাজা, বিসর্জন, প্রায়শ্চিত্ত, তাসের দেশ, মায়ার খেলা, চিত্রাঙ্গদা প্রভৃতি নাটকের বেশ কিছু গান পরিবেশন করেন। মধ্যে ছিল ‘ঘরেতে ভ্রমর এল’, ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’, ‘তোমায় নতুন করে পাব ব’লে’, ‘অলি বার বার ফিরে যায়’, ‘ভালোবেসে যদি সুখ নাহি’ গানগুলো।