সে আমার প্রেমে পড়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব খান
শাকিব খান

ফিল্মে ব্যস্ততা বাড়ছে তখন। তার ঠিক বছর খানেক আগে একটা মেয়ের সঙ্গে আমার সম্পর্ক হয়। ব্যস্ততার মধ্যেও তাঁর প্রতি আমার ভালোবাসার বিন্দুমাত্র ঘাটতি ছিল না। মেয়েটির পরিবার থেকেও আমাদের দুজনের প্রেমের সম্পর্কটা আন্দাজ করা হয়েছিল।
কিছুদিনের মধ্যে ফিল্মের ব্যস্ততা আরও বেড়ে যায় আমার। দেখা হয়নি কয়েক দিন। হঠাৎ করে মেয়েটি আমাকে ফোনে জরুরি আলাপ আছে বলে দেখা করতে বলে। আমি শুটিংয়ের মাঝপথেই গাড়ি চালিয়ে তাঁর কাছে যাই। কিছুক্ষণ মেয়েটির নিস্তব্ধতা। হঠাৎ বলে বসল, আজই তাঁকে বিয়ে করতে হবে। তা না হলে তাঁকে হারাতে হবে। আমি তো অবাক। কিছুই বুঝতে পারছিলাম না। সে জানায়, আমি যদি আজ তাঁকে বিয়ে না করি, তাহলে অন্য একটা ছেলের সঙ্গে পরশু বিয়ে। আগামীকাল গায়েহলুদ।
তাঁর সব কথা শুনে আমি নির্বাক হয়ে গেলাম। বিয়ের যোগ্যতাও তখন আমার হয়নি। সিদ্ধান্ত নিতে পারছিলাম না। গাড়িতে করে তাঁকে বাড়িতে পৌঁছে দিই। সারা রাত ঘুম হয়নি আমার।
বিয়ে হয়ে গেল তাঁর। ছেলেটি আমার পূর্বপরিচিত। বিয়ে হয়ে যাওয়ার পর তাঁর অভাব আরও বেশি অনুভব করতাম। মাঝে মাঝেই মনে হতো তাঁকে গিয়ে বলি, চলো, এখনই তোমাকে বিয়ে করব। সেই সময় সত্যিকারের ভালোবাসার অনুভূতি কেমন, তা হাড়ে হাড়ে টের পেয়েছি।