সেই এক সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ রাত নয়টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক সেই এক সন্ধ্যা। রাবেয়া খাতুনের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন লিটু সাখাওয়াত। পরিচালনা করেছেন মাজহারুল ইসলাম। অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, তিশা, জয়ন্ত চট্টোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, শিরিন আলম, মীর সাব্বির প্রমুখ। একটি দৈনিক পত্রিকার সাহিত্য বিভাগের সম্পাদক আবু কায়সার। মধ্যবয়সী মানুষটি দাম্পত্য জীবনে অসুখী। তার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে লেখালেখিতে যশপ্রত্যাশী তরুণী প্রাচীর। আবু কায়সারের বদৌলতে পত্রিকায় প্রাচীর কবিতা প্রকাশিত হয়; তার সুপারিশে চাকরিও হয় প্রাচীর। বিকেলে ভোরের ফুলের মতোই আবু কায়সারের জীবনে প্রাচীর আবির্ভাব। তারপর প্রাচীর অজান্তে আবু কায়সারের স্বপ্ন, ধ্যান-জ্ঞানে শুধুই প্রাচী। প্রাচীকে নিয়ে কায়সার সাহেবের নতুন নতুন উদ্যোগের শেষ নেই। একদিন প্রাচীর আমন্ত্রণে কায়সার সাহেব তার বাসায় যায়। সেখানে গিয়েই কায়সার সাহেব খুঁজে পায় আসল প্রাচীকে।