সেই কথাটি কানে খুব বাজছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুভাষ দত্তের সঙ্গে আপনার পরিচয় কীভাবে হয়েছিল?একদিন হঠাৎ তিনি আমাকে ফোন করলেন। তাঁর বাসায় যাওয়ার জন্য বললেন। বাবা আর মাকে সঙ্গে নিয়ে তাঁর বাসায় যাই। তিনি জানালেন, টেস্টটিউব বেবি নিয়ে তিনি একটি চলচ্চিত্র তৈরি করবেন। তিনি চান, আমি যেন এই ছবিতে অভিনয় করি। তাঁর মতো একজন পরিচালকের সঙ্গে কাজ করার কথা শুনে সেদিন কী যে খুশি হয়েছিলাম, তা বলে বোঝাতে পারব না।তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।আমি একটি ব্যাপার খেয়াল করেছিলাম, তিনি কাউকে হতাশ করতেন না, কাজের ব্যাপারে সবাইকে উৎসাহ দিতেন, প্রশংসা করতেন। শট দেওয়ার পর জিজ্ঞেস করতাম, দাদা কেমন হয়েছে? তিনি বলতেন, ‘শুধু ভালো হয়নি, অনেক ভালো হয়েছে।’ শুক্রবার মৃত্যুসংবাদ শোনার পর থেকে দাদার সেই কথাটি কানে খুব বাজছে।‘ও আমার ছেলে’ সুভাষ দত্তের শেষ ছবি ছিল?হ্যাঁ, দাদা ছবিটির কাজ করেছিলেন ২০০৬ সালে। ওই বছরেরই শেষ দিকে ছবিটি মুক্তি পায়। ওই ছবিতে আরও অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, অপু বিশ্বাস, প্রবীর মিত্র। একটি ব্যাপারে ভেবে অবাক হচ্ছি, আমি দুজন বড় নির্মাতা—আবদুল্লাহ আল-মামুন আর সুভাষ দত্তের শেষ ছবিতে অভিনয় করেছিলাম।এই ছবিতে কাজ করার সময়ের কোনো ঘটনার কথা মনে পড়ে?কাজ শুরু করার আগের একটি ঘটনার কথা মনে পড়ছে। দাদার কাছ থেকে জানতে পারলাম, টাকার অভাবে একটি মেয়ের বিয়ে হচ্ছে না। পুরো ব্যাপারটি জানার পর খুব কষ্ট হলো। এই ছবিতে চুক্তি করার সময় দাদা আমাকে এক লাখ টাকা দিয়েছিলেন। আমি পুরো টাকাটাই সেই মেয়েকে দিয়ে দিই। এরপর দাদা আমার জন্য দোয়া করলেন।