সেই পোশাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র-দুনিয়ার অন্যতম সেরা প্রেমকাহিনিতে নায়ক-নায়িকার প্রথম দেখা। নায়িকার পরনের পোশাকটা তো হতে হবে অসাধারণ। আর মানুষের মনেও এর ছাপ থাকা চাই বহুদিন। তা-ই হয়েছে। টাইটানিক ছবিতে কেট উইন্সলেটের পরা সেই পোশাক এক নিলামে বিক্রি হয়েছে তিন লাখ ৩০ হাজার ডলারে। এই পোশাকেই রোজের সঙ্গে প্রথম দেখা হয়েছিল জ্যাকের, টাইটানিক জাহাজের ডেকে। পোশাকটির নকশা করেছেন ডেবোরা এল স্কট। আর এটি বানাতে সময় লেগেছে এক হাজার ঘণ্টার বেশি। পিটিআই।