সেই স্কুলে আমির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমান শিক্ষাব্যবস্থাকে ব্যঙ্গ করে নির্মিত ছবি থ্রি ইডিয়টস। ছবিটি বক্স অফিস মাত করেছে। অভিনেতা আমির খান ছবি শেষে পেছনের মানুষগুলোর কথা ভুলে যাননি। জম্মু ও কাশ্মীরের একটি স্কুলে ছবির শুটিং করেছিলেন। সম্প্রতি সেই স্কুলটি বন্যায় প্লাবিত হয়েছে। খবর শুনে ‘দ্য ডার্ক হোয়াইট লোটাস’ নামের স্কুলটিতে হাজির হন আমির খান। বললেন, ‘আমি কথা দিয়েছিলাম, বিপদে-আপদে তাদের পাশে থাকব। তাই আজ এখানে এসেছি। প্রকৃতি কখনো কখনো নির্দয়ের মতো আচরণ করে। বন্যাকবলিত মানুষের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে।’ তিনি স্কুলটির জন্য সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। ওয়েবসাইট।