সেনাসদস্য শাহরুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারের শুরু করেছিলেন সেনাবাহিনীর সদস্যের ভূমিকায়। ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ছবিটির নাম ছিল ফৌজি। এরপর আরও বেশ কয়েকটি ছবিতে সেনাসদস্যের ভূমিকায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। এবার যশ রাজের নতুন ছবিতেও ওই রকম চরিত্রে আসছেন এই তারকা। এ মাসেই ভারতের লাদাখে শুরু হবে শুটিং। আট দিনের শুটিংয়ের জন্য প্রস্তুতিও নিচ্ছেন শাহরুখ। অনেকেরই ধারণা, সেনাসদস্যের ভূমিকায় অভিনয় করা শাহরুখের জন্য বেশ পয়া। দেখা যাক, এবার কী হয়। বলিউড লাইফ।