সেন্সর ছাড়পত্র পেল 'স্বর্গ থেকে নরক'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) প্রযোজিত চলচ্চিত্র স্বর্গ থেকে নরক সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা অরূপ রতন চৌধুরীর। পরিচালক জানান, মাদকাসক্তির ক্ষতিকর দিক সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।
স্বর্গ থেকে নরক-এ অভিনয় করেছেন ফেরদৌস, নিপুণ, আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, শর্মিলী আহমেদ, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, অঞ্জলী প্রমুখ। ছবির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। জানা গেছে, ছবিটি আসছে নভেম্বর বা ডিসেম্বরে মুক্তি পাবে।