সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘ফিরে এসো বেহুলা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্সর ছাড়পত্র পেয়েছে ফিরে এসো বেহুলা চলচ্চিত্র। কোনো কর্তন ছাড়াই ছবিটি ছাড়পত্র দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। ছবির পরিচালক তানিম নূর বললেন, ‘আমাদের ইচ্ছে আছে, দেশব্যাপী ছবিটির প্রদর্শনী করব। অক্টোবর মাসে ছবিটি মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।’হাবীব ও তনিমা স্বামী-স্ত্রী। একদিন হুট করে নিখোঁজ হয়ে যায় স্বামী হাবীব। নিখোঁজ স্বামীর সন্ধানে পথে নামে তনিমা। মুখোমুখি হয় হাজারো বিপত্তির। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ফিরে এসো বেহুলা। ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, ইন্তেখাব দিনার, হুমায়ুন ফরীদি, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, শহীদুজ্জামান সেলিম, তৌকীর আহমেদ, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে।