সেন্সর ছাড়পত্র পেয়েছে 'রাজপুত্তুর'

ছাড়পত্র মিলল শিশুদের জন্য নির্মিত স্বল্পদৈর্ঘ্য ছবি রাজপুত্তুর-এর। টোকন ঠাকুরের চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছে সাত-আট বছর বয়সী একঝাঁক শিশু। শিগগিরই শিল্পকলা
একাডেিমর মিলনায়তনগুলোতে ছবিটির প্রদর্শনী হবে বলে পরিচালক জানিয়েছেন।
নির্মাতা টোকন ঠাকুর জানান, ছবি প্রদর্শনের সিদ্ধান্ত নেবে শিল্পকলা একাডেিম। কবে নাগাদ এর প্রদর্শনী শুরু হবে, সেটা এখনো জানা যায়নি। তিনি বলেন, ‘ছবিতে বৃদ্ধ কবির নাতনি পুপেদি ও তার খেলার সাথি সুকুমারের গল্প চিত্রায়িত করা হয়েছে। এই সুকুমারই গল্পের রাজপুত্তুর।’
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে কবিগুরুর শিশু-কিশোর রচনা থেকে স্বল্পদৈর্ঘ্য ছবির চিত্রনাট্য আহ্বান করেছিল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত প্রথম চলচ্চিত্র রাজপুত্তুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সে’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবি।
বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের অনুদানে শহিদুল জহিরের গল্প ‘কাঁটা’ অবলম্বনে আরেকটি ছবির কাজও করছেন নির্মাতা টোকন ঠাকুর।