সেন্সর বোর্ড আটকে দিল ‘দ্য ডিরেক্টর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরুজ্জামান কামু পরিচালিত দ্য ডিরেক্টর চলচ্চিত্রটি আটকে দিয়েছে সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের অভিযোগ, চলচ্চিত্রটির মূল কাহিনি অপর্যাপ্ত। এতে অশ্লীল সংলাপের ব্যবহার রয়েছে, একটি সাংস্কৃতিক পেশাগোষ্ঠীকে হেয়ভাবে উপস্থাপন করা হয়েছে। চলচ্চিত্রশিল্পের প্রতি সাধারণ মানুষের ঘৃণা জন্মায়—এমনভাবে কাহিনি চিত্রায়ণ, আগ্নেয়াস্ত্রের যথেচ্ছ ব্যবহার আছে। নির্বিকারে মানুষ হত্যা, আইনহীনতা ও অসংযত জীবনযাপনকে স্বাভাবিক হিসেবে উপস্থাপন করা হয়েছে। জানা গেছে, নির্মাতাকে চিঠির মাধ্যমে এই অভিযোগগুলো জানিয়েছে সেন্সর বোর্ড কর্তৃপক্ষ।এ ব্যাপারে কামরুজ্জামান কামু বলেন, ‘যে অভিযোগগুলো আনা হয়েছে, সেগুলোর সঙ্গে আমি একমত নই। সেন্সর বোর্ড থেকে এ ধরনের চিঠি পেয়ে অবাকই হয়েছি। এটা সত্যিই হতাশাজনক! আমি সেন্সর বোর্ডের চিঠির পরিপ্রেক্ষিতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই আপিল করব।’দ্য ডিরেক্টর ছবিতে অভিনয় করেছেন পপি, মোশাররফ করিম, মারজুক রাসেল, সুইটি, নাফিজা, নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।