সেন্সর বোর্ড থেকে পদত্যাগ করলেন সোহেল রানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হওয়ার জন্য দীর্ঘদিন দাবি জানিয়ে এসেছে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রায় তিন বছর পর প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি মাসুদ পারভেজ সোহেল রানাকে পদাধিকারবলে সদস্য হিসেবে মনোনীত করা হয়। এদিকে সোহেল রানা জানিয়েছেন, তিন দিন আগে সেন্সর বোর্ড থেকে পদত্যাগ করেছেন তিনি। কী কারণে পদত্যাগ করেছেন তিনি? বললেন, ‘চাপমুক্ত জীবন যাপন করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি।’ জানালেন, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি থেকেও তিনি দীর্ঘদিনের জন্য ছুটি নিয়েছেন। সমিতির নেতাদের অন্তর্দ্বন্দ্বের কারণেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।