সেন্সর বোর্ডে ‘মনের মানুষ’...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আজ মনের মানুষ ছবির প্রদর্শনী হবে। জানা গেছে, সেন্সর বোর্ডের সদস্যরা আজ ছবিটি দেখবেন। সম্প্রতি কলকাতা থেকে ঢাকায় এসেছিলেন পরিচালক গৌতম ঘোষ। তখন ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে তিনি ছবিটি জমা দেন। ছাড়পত্র পাওয়ার পরই ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করবেন নির্মাতারা। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সুরথ কুমার নাথ বলেন, ‘সেন্সর বোর্ডের চেয়ারম্যান ও তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী আজ ছবিটি দেখার ব্যাপারে সময় দিয়েছেন।’ এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ছবিটি ঈদের পর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করা হয়েছে। এ ছবিতে লালনের জীবন ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, চম্পা, রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী, রোকেয়া প্রাচী, তাথৈসহ আরও অনেকে।