সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে 'জীবনঢুলী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জীবনঢুলী চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে কোনো কর্তন ছাড়াই ছাড়পত্র পেয়েছে। সরকারি অনুদানে তৈরি হয়েছে ছবিটি। ছবির নির্মাতা সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে এই ডিসেম্বর মাসেই ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হবে। এ মাসেই প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনাও আছে তাঁদের।

ছবিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, ওয়াহিদা মল্লিক, চিত্রলেখা গুহ, জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, তবিবুল ইসলাম, উত্তম গুহ, পরেশ আচার্য্য প্রমুখ।