সেন্সর বোর্ডের দ্রুত ব্যবস্থা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্সর বোর্ডের নির্দেশে এ দেশ তোমার আমার ছবির ব্যানার পর্বত প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে নেওয়া হয়েছে।গত মঙ্গলবার ‘ছাড়পত্র না পেয়েও প্রচারণা’ শিরোনামে প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়। এর পর সেন্সর বোর্ডের চেয়ারম্যান কামাল আবদুল নাসের চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান সুরথ কুমার সরকার এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেন।সুরথ কুমার সরকার জানিয়েছেন, চেয়ারম্যানের নির্দেশে ২ ফেব্রুয়ারি এ দেশ তোমার আমার ছবির প্রযোজনা প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়।৩ ফেব্রুয়ারি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ভুল স্বীকার করে সেন্সর বোর্ডকে চিঠি দিয়েছে। চিঠিতে ছবির প্রচারণাসামগ্রী পর্বত প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে নেওয়ার অঙ্গীকার করা হয়।সুরথ কুমার সরকার বলেন, ‘এ ধরনের প্রচারণা যেন আর কেউ চালাতে না পারে, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।’