সেন্সরের কোপে শতাব্দীর ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার আঞ্চলিক সেন্সর বোর্ডের কোপে পড়ে শেষ পর্যন্ত পাল্টে গেল শতাব্দী রায়ের ছবির চেহারা। টালিউড তারকা ও তৃণমূল সাংসদ শতাব্দী রায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে পরিবর্তন নামে একটি বাণিজ্যিক ছবি তৈরি করেন।ছবির মূল চরিত্র মায়া। ছবিটি পরিচালনার পাশাপাশি মায়ার চরিত্রে অভিনয় করেন শতাব্দী। মায়া চরিত্রটির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট মিল রয়েছে—এ অভিযোগে পশ্চিমবঙ্গের আঞ্চলিক সেন্সর বোর্ড ছবিটি আটকে দেয়।গত ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।এরপর শতাব্দী ছবিটিতে কিছু পরিবর্তন আনেন। এখন ছবির কাহিনিতে যুক্ত হয়েছে একটি পুরুষ চরিত্র। আর কাহিনিও পরিবর্তন করেছেন। এরই মধ্যে নতুন করে শুটিং শুরু করেছেন।শতাব্দী রায় জানিয়েছেন, এই ছবির সঙ্গে তাঁর দলের কোনো সম্পর্ক নেই।