সেপ্টেম্বরে আসছে 'গ্রাস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গ্রাস’ চলচ্চিত্রের একটি গানের শুটিংয়ে তমা মির্জা ও আরবি প্রিতম
‘গ্রাস’ চলচ্চিত্রের একটি গানের শুটিংয়ে তমা মির্জা ও আরবি প্রিতম

নবীন নির্মাতা মারিয়া তুষারের প্রথম ছবি ‘গ্রাস’-এর শুটিং শেষ। চলছে কিছু সম্পাদনার কাজ। এরপরই ছবিটি নাম লেখাবে মুক্তির মিছিলে। পরিচালক জানালেন, আগামী সেপ্টেম্বরে ছবিটি মুক্তি দেবেন। বললেন, ‘এরই মধ্যে শুটিংয়ের যাবতীয় কাজ শেষ করেছি। গানও রেকর্ডিং ও শুটিংও শেষ। এখন সম্পাদনা করছি। এটি শেষ হলেই সেন্সরে জমা দেবে। তারপরই মুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ইচ্ছে আছে ঈদুল আজহার পরপরই মুক্তি দেওয়ার। বাকিটা পরিবেশ পরিস্থিতির ওপর নির্ভর করছে।’ 

‘গ্রাস’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তমা মির্জা, আরবি প্রিতম, রানী সরকার, জ্যোতিকা জ্যোতি, রিপন নাথ, কচি খন্দকার প্রমুখ।
ছবিটি প্রসঙ্গে পরিচালক বললেন, ‘একজন তরুণ পরিচালকের সিনেমা নির্মাণের যে যুদ্ধ, সেটাই দেখানো হয়েছে ‘‘গ্রাস’’-এ, যাতে দর্শকেরা আমাদের কষ্টটা বুঝতে পারেন। গেল বছর থেকে শুরু হয়েছে ছবিটির শুটিং। শেষ করেছি এ বছরের শুরুতে। নতুন পরিচালক হিসেবে ঠিকঠাকই কাজ শেষ করতে পেরেছি। এটাই আমার জন্য আনন্দের।’