সেপ্টেম্বরে 'পিঁপড়াবিদ্যা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমপ্রেস টেলিফিল্ম ও মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি পিঁপড়াবিদ্যা চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। এখন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু সামনে বিশ্বকাপ ফুটবল। এই সময় ছবিটি মুক্তি দিতে চান না নির্মাতারা। পিঁপড়াবিদ্যা ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী জানান, সেপ্টেম্বর মাসে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফারুকী আরও জানান, পিঁপড়াবিদ্যা ছবিটি তিনটি উৎসবে মনোনীত হয়েছে। উৎসবগুলো হলো সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (১৪-২২ জুন), ডালাস এশিয়ান চলচ্চিত্র উৎসব (সেপ্টেম্বর) এবং মেলবোর্ন আইএফএফ। ডালাস এশিয়ান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে ছবিটি। আর মেলবোর্ন আইএফএফ উৎসবে ছবিটি দেখানো হয়েছে ১১ মে।