সেবার জন্য নিলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাবার না পেয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে হাইতির ভূমিকম্প-দুর্গত অগণিত মানুষ। তাদের এ কষ্ট হলিউডের অনেক তারকাকেই গভীরভাবে নাড়া দিয়েছে। এর মধ্যে দুজন হচ্ছেন মেরিল স্ট্রিপ ও জেরার বাটলার। হাইতির ভূমিকম্প-দুর্গতদের সহায়তায় ব্যক্তিগত পোশাক নিলামে বিক্রি করবেন তাঁরা। এই পোশাক তাঁরা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের পুরস্কার প্রদান অনুষ্ঠানে পরেছিলেন। তবে এই নিলামের আয়োজন তাঁরা সরাসরি করবেন না। পোশাকগুলো তাঁরা তুলে দেবেন ‘আর্টিস্টস ফর পিস অ্যান্ড জাস্টিস’-এর হাতে। তারাই মূলত হাইতির ভূমিকম্প-দুর্গতদের জন্য টাকা জোগাড় করছে। ওয়েবসাইট।