সেমন্তীর 'রাঙিয়ে দিয়ে যাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমন্তী মঞ্জরীর রবীন্দ্রসংগীতের অ্যালবাম রাঙিয়ে দিয়ে যাও
সেমন্তী মঞ্জরীর রবীন্দ্রসংগীতের অ্যালবাম রাঙিয়ে দিয়ে যাও

সেমন্তী মঞ্জরীকে নিয়ে শিল্পী মিতা হক বলেছেন, খুব অধ্যবসায়ী, নিষ্ঠাবান তরুণ-তরুণী যখন সমাজে বিরল, ঠিক সে সময়েই এই বঙ্গকন্যার সংগীত জীবনের শুরু হয়। মায়ের কোলে বসে রবীন্দ্রসংগীত আর বাবার সঙ্গে উদীচীর গণসংগীত শুনতে শুনতেই শুরু হলো সেমন্তীর গানের সঙ্গে বেড়ে ওঠা। সুরতীর্থের ক্লাসে হারমোনিয়ামের সামনে বসে অনায়াসে সব গান কণ্ঠে তুলে নিয়ে আনন্দে ভাসতে ভাসতেই ছায়ানটের শিশু ক্লাসে ভর্তি। কৃতিত্বের সঙ্গে ছায়ানটের সীমানা পেরিয়ে এখন ছায়ানটেরই শিশুদের গান শেখানোর কাজে নিয়োজিত সেমন্তী। অত্যন্ত সুরেলা কণ্ঠ আর গাইবার একটা নিজস্ব ভঙ্গি রয়েছে সেমন্তীর, যা তাকে অনেকের চেয়ে আলাদা করে রাখবে।
বেঙ্গল ফাউন্ডেশন বের করেছে সেমন্তী মঞ্জরীর গাওয়া রবীন্দ্রসংগীতের অ্যালবাম রাঙিয়ে দিয়ে যাও। যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। আজ ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অ্যালবামটির মোড়ক খোলা হবে। মোড়ক খুলবেন রবীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পী ফাহিমদা খাতুন। এরপর গান গাইবেন সেমন্তী। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।