সেরা অভিনেতা কলিন ফার্থ, সেরা অভিনেত্রী নার্টালি পোর্টম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দ্য কিংস স্পিচ’ ছবিটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে সেরা ছবি হিসেবে মনোনীত হয়েছে। স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডের এবারের আসরে টম হুপার পরিচালিত ‘দ্য কিংস স্পিচ’ ছবিতে অভিনয়ের জন্য কলিন ফার্থ সেরা অভিনেতার পুরস্কার পান।আর ‘ব্ল্যাক সোয়ান’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন নার্টালি ফোর্টম্যান। ‘দ্য ফাইটার’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন ‘ক্রিশ্চিয়ান বেল’। একই ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মেলিসসা লিও।টেলিভিশন বিভাগে সেরা ধারাবহিক নাটক ‘বোর্ডওয়াক এম্পায়ার’ ও ‘মডার্ন ফ্যামিলি’ সেরা কমেডি ধারাবাহিকের পুরস্কার পায়। এর মধ্যে ‘বোর্ডওয়াক এম্পায়ার’ ধারাবাহিকে অভিনয় করে টেলিভিশন বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন স্টিভ বাসসেমি। অন্যদিকে ‘দ্য গুড ওয়াইফ’ ধারাবাহিকে অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন জুলিয়ানা মারগুলিস। এ ছাড়া টেলিভিশন বিভাগে আরও যাঁরা পুরস্কার জিতেছেন, তাঁরা হলেন অ্যালেস বাল্ডউইন (৩০ রক), বেটি হোয়াইট (হট ইন ক্লিভল্যান্ড), এল পাসিনো (ইউ ডোন্ট নো জ্যাক) ও ক্লেয়ার ডেনস (টেম্পল গার্ডিন)।স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে এবারের আসরে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে আর্নেস্ট বোর্গনাইনকে।গত রোববার রাতেই অ্যাক্টরস স্ক্রিন গিল্ড অ্যাওয়ার্ডের জমকালো এই আসরটি অনুষ্ঠিত হয়।