সেরা কণ্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ের উল্লেখযোগ্য রিয়েলিটি শো ‘সেরা কণ্ঠ’। আজ এই প্রতিযোগিতার শিল্পীরা শোনাবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। অনুষ্ঠানের নাম ‘সেরা কণ্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান’। চ্যানেল আইয়ে চার ঘণ্টার অনুষ্ঠানটির প্রচার শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
অনুষ্ঠানটির সমন্বয় করছেন আমিরুল ইসলাম। তিনি জানান, ‘সেরা কণ্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান’ অনুষ্ঠানে গান গাইবেন কোনাল, ঝিলিক, স্মরণ, মেহেদী, প্রান্তি, আশিক ও মনির।
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘কাল মহান বিজয় দিবস। এ উপলক্ষে আমরা আজ এই অনুষ্ঠানের পরিকল্পনা করেছি। এখানে সেরা কণ্ঠের ছেলেমেয়েরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শোনাবে। আর ওই সময় স্টুডিওতে উপস্থিত থাকবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কয়েকজন শিল্পী। থাকবেন গণমাধ্যমের কর্মীরাও। পুরো অনুষ্ঠানটি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে।’