সেরা কণ্ঠের বিচারক হচ্ছেন সাবিনা ও কুমার বিশ্বজিৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে চ্যানেল আই সেরা কণ্ঠ। আর এবার বিচারক হচ্ছেন সাবিনা ইয়াসমীন ও কুমার বিশ্বজিৎ। এই আয়োজনের পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। তিনি বললেন, ‘এরই মধ্যে সাবিনা ইয়াসমীন ও কুমার বিশ্বজিতের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। তাঁদের সঙ্গে আরও একজন বিচারক থাকবেন। আগামী দু-এক দিনের মধ্যে তৃতীয় বিচারককেও চূড়ান্ত করা হবে।’এবারের আয়োজন নিয়ে ইজাজ খান জানান, অন্য তিনটি আসরের চেয়ে এবার কিছুটা নতুনত্ব আনা হবে—সেভাবেই পরিকল্পনা হচ্ছে।আগ্রহীদের নিবন্ধন শুরু হবে এ মাসেই। ঈদের পর হবে প্রাথমিক বাছাই। এই প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠান চ্যানেল আইয়ে প্রচারিত হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে। ১৪ থেকে ৩০ বছর বয়সের যে কেউ অংশ নিতে পারবে গান নিয়ে এই প্রতিযোগিতায়।কুমার বিশ্বজিৎ বলেন, ‘এই প্রতিযোগিতার ব্যাপারে আয়োজকেরা আমার সঙ্গে আলোচনা করেছেন। আশা করছি, ভালো কিছু হবে।’