সেরা ছবি ‘দ্য কিংস স্পিচ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা কাহিনিচিত্রের পুরস্কার জিতে নিয়ে অস্কার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে ছিল দ্য সোশ্যাল নেটওয়ার্ক। এখন দেখা যাচ্ছে তার প্রতিদ্বন্দ্বী দ্য কিংস স্পিচও কম যায় না। ‘প্রডিউসারস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে ছবিটি। রাজা ষষ্ঠ জর্জকে নিয়ে তৈরি এই ব্রিটিশ ছবিটি পরিচালনা করেছেন টম হপার। এই ছবিতে অভিনয় করে সেরা অভিনেতার গোল্ডেন গ্লোব জিতেছেন কলিন ফার্থ। গত শনিবার আয়োজিত এই পুরস্কার আসরে সেরা অ্যানিমেশন চলচ্চিত্র হিসেবে পুরস্কার জিতেছে টয় স্টোরি ৩। সেরা তথ্যচিত্র ওয়েটিং ফর সুপারম্যান। আর ছোটপর্দা বিভাগে ম্যাড ম্যান জিতেছে সেরা টিভি ধারাবাহিকের পুরস্কার। ওয়েবসাইট।