ঢাকার চারুনীড়ম ইনস্টিটিউট অব অ্যাক্টিং অ্যান্ড রিসার্চ প্রতিষ্ঠান থেকে শুরু করেছে ‘এক ঘণ্টার নাটক বাঁচাও’ আন্দোলন। এর অংশ হিসেবে ৩ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র উত্সবের আয়োজন করা হয়। এরপর সোমবার অনুষ্ঠিত হলো ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র পুরস্কার’ অনুষ্ঠান। আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক গাজী রাকায়েত জানান, গত বছর টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে প্রচারিত টিভি নাটকগুলোর মধ্য থেকে এ পুরস্কার দেওয়া হয়। ২০০৯ সালের সেরা নাটকের পুরস্কার পেয়েছে দীপংকর দীপনের গোল্ডেন রেশিও। সেরা অভিনেতা হয়েছেন আশীষ খন্দকার (এ সময়), অভিনেত্রী জয়া আহসান (মায়েশা) ও পরিচালক মাসুদ হাসান (রোদমেঘ সূর্যমুখী)। অন্য বিভাগগুলোতে পুরস্কার পেয়েছেন চিত্রনাট্য শিহাব শাহীন (অপরিণামদর্শী), চিত্রগ্রাহক খায়ের খন্দকার (এ জার্নি বাই বোট), চিত্র সম্পাদক আর ইউ সুমন ও এস আর তাওহীদ (শাস্তি), আবহসংগীত এ কে আজাদ (মৃত্যুপথযাত্রী স্বপ্ন), রূপসজ্জাকারী মিলন (পাঞ্জাবীওয়ালা) ও প্রযোজক মিতা মাল্টিমিডিয়া (মৃত্যুপথযাত্রী স্বপ্ন)। আজীবন সম্মাননা পেয়েছেন শর্মিলী আহমেদ, সেরা নবাগত এশা ইউসুফ (কে?) এবং চয়নিকা চৌধুরী পেয়েছেন বিশেষ পুরস্কার।