প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমান পোলানস্কির জন্য এ এক অন্য রকম অভিজ্ঞতা, তাতে কোনো সন্দেহ নেই। বহু পুরোনো এক অপরাধের দায়ে এই মুহূর্তে গৃহবন্দী আছেন তিনি। এমন সময়েই তিনি পেলেন দারুণ এক সম্মাননা। বার্লিন চলচ্চিত্র উত্সবে সেরা পরিচালকের পুরস্কার ‘রৌপ্য ভালুক’ জিতেছেন তিনি। রাজনৈতিক থ্রিলার দ্য গোস্ট রাইটার তাঁকে এনে দিয়েছে এই পুরস্কার। গৃহবন্দী থাকায় পুরস্কার নিতে উত্সবে যেতে পারেননি এই নির্মাতা। সবাইকে তাক লাগিয়ে দিয়ে তুরস্কের ছবি হানি জিতে নিয়েছে উত্সবের সবচেয়ে বড় পুরস্কার ‘স্বর্ণ ভালুক’ বা গোল্ডেন বিয়ার। সেমিহ কাপলানগলু পরিচালিত হানি ছবির কাহিনি বাবাকে খুঁজতে বের হওয়া ছয় বছর বয়সী এক বালককে নিয়ে। উত্সবে রানার আপ পুরস্কার জিতেছে রোমানিয়ার ছবি ইফ আই ওয়ান্ট টু হুইসেল, আই হুইসেল। ওয়েবসাইট।