সেরা পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক বাছবিচার শেষে হ্যারি পটার ছবির জাদুকন্যার কাছেই গেল ব্রিটেনের সেরা পোশাকধারী নারীর সম্মান। ভিক্টোরিয়া বেকহাম ও সিয়েনা মিলারদের মতো অভিনেত্রীদের পেছনে ফেলে এই সম্মানটা নিজের করে নিয়েছেন ‘হারমাইনি’ চরিত্রে রূপদানকারী অভিনেত্রী এমা ওয়াটসন। গ্ল্যামার সাময়িকীর পরিচালিত সাম্প্রতিক এই জরিপে দ্বিতীয় অবস্থানে আছেন ভিক্টোরিয়া বেকহাম। শীর্ষ পাঁচে আরও আছেন কেইরা নাইটলি ও শেরিল কোল। ছেলেদের বিভাগে সেরা পোশাকধারীর সম্মান পেয়েছেন টোয়াইলাইট ছবির অভিনেতা রবার্ট প্যাটিনসন। দ্বিতীয় স্কটিশ অভিনেতা জেরার বাটলার। জরিপে ভোট পড়েছে মোট ২৫ হাজার। ওয়েবসাইট।