সেরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর পুরস্কারটা পেয়েছিলেন অভিনেতা শাহরুখ খান। এবার পেলেন অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা। বছরের সেরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। সম্প্রতি নয়টি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ‘সিএনবিসি আওয়াজ কনজ্যুমার অ্যাওয়ার্ড’ পেলেন এই অভিনেত্রী। ‘নিজেকে খুব সম্মানিত ও সুখী মনে হচ্ছে। এর আগে শাহরুখ খান ও অক্ষয় কুমারের মতো অভিনেতারা এই পুরস্কার পেয়েছেন। তাঁদের পাশে আসতে পেরে গর্ববোধ হচ্ছে আমার।’ বললেন জেনেলিয়া ডি সুজা। সম্প্রতি এই অভিনেত্রী ক্যাডবেরি’স পার্ক, ফান্টা, স্পিঞ্জ, ডাবর ভাটিকা, এলজি কুকি, ভার্জিন, মার্গো, গারনিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। ওয়েবসাইট।