সেরা রন্ধনশিল্পী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রান্না নিয়ে রিয়েলিটি শো ‘মিজান-মালয়েশিয়ান পামঅয়েল সেরা রন্ধনশিল্পী ২০১৩’ আয়োজনের আজ গ্র্যান্ড ফিনালে। এখানে অংশ নেবেন ঢাকার আঞ্জুমান আরা, রাজশাহীর লিপি সাহা, বরিশালের সৈয়দ রাহাত হোসেন ও কাজী ফারিয়া আহমেদ। সবার মধ্য থেকে যিনি সেরা হবেন, তিনি হবেন ‘শেফ অব দ্য ইয়ার’। সোনারগাঁও হোটেল থেকে এটিএন বাংলায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে সন্ধ্যা সাতটা ৫০ মিনিট থেকে। অনুষ্ঠানে গান গাইবেন শাকিলা জাফর, এস আই টুটুল ও কনা। থাকছে শখ ও সোহেলের নাচ। উপস্থাপনা করবেন খন্দকার ইসমাইল।