প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য কিংস স্পিচ নাকি দ্য সোশ্যাল নেটওয়ার্ক—অস্কারে বাজিমাত করতে চলেছে কোন ছবি? এই নিয়ে জল্পনাকল্পনা চলছে। গোল্ডেন গ্লোব আসরে দ্য সোশ্যাল নেটওয়ার্ক এগিয়ে থাকলেও এখন দেখা যাচ্ছে দ্য কিংস স্পিচ ছবির দিকেই পাল্লা ঝুঁকে পড়েছে বেশি। মনোনয়নে এগিয়ে থাকার পাশাপাশি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস আসরেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে দ্য কিংস স্পিচ। এই ছবিতে অভিনয় করে সেরা অভিনেতার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড পেলেন কলিন ফার্থ। দ্বিতীয় পুরস্কারটি এই ছবি পেয়েছে তার পাত্রপাত্রীদের সবার সম্মিলিত অভিনয়ের জন্য।নাটালি পোর্টম্যান ব্ল্যাক সোয়ান ছবিতে তাঁর অভিনয়গুণে পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। সেরা পার্শ্ব অভিনেতার দুটো পুরস্কারই গেছে দ্য ফাইটার ছবির দখলে। পুরস্কার দুটো জিতেছেন ক্রিশ্চিয়ান বেল ও মেলিসা লিও। ওয়েবসাইট।