সেরা শিল্পীরাই উপস্থাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যালি বেরি, স্যান্ড্রা বুলক, নিকোল কিডম্যান, রিজ উইদারস্পুন—সবাই অস্কার জেতা অভিনয়শিল্পী। এবার এই শিল্পীরাই অস্কার অনুষ্ঠানের উপস্থাপনায় থাকছেন। তাঁদের সঙ্গে যোগ দেবেন মেরিল স্ট্রিপ ও ক্যাথরিন জিটা-জোন্স। গানের থিমে সাজানো হয়েছে এ অনুষ্ঠান। স্কাইফল ছবির থিম সং তো অ্যাডেলে গাইবেনই; আরও গান গাইবেন নোরা জোন্স ও বারবারা স্ট্রিস্যান্ড। এএফপি।