সেরা সুন্দরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেত্রীদের মধ্যে শীর্ষস্থানটি বহু আগেই বাগিয়ে নিয়েছিলেন তিনি। এবার সেরা সুন্দরীর তকমা লাগল তাঁর নামের সঙ্গে। সম্প্রতি পিপল ম্যাগাজিন-এর এক জরিপে ভারতের সেরা সুন্দরী নির্বাচিত হয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর। নিজের সৌন্দর্যের রহস্য সম্পর্কে কারিনার ভাষ্য, ‘সাইফ আলী খানের সঙ্গে স্থায়ী ও সুন্দর সম্পর্ক এবং ক্যারিয়ারের উত্থান মনে শান্তি এনে দিয়েছে। সেটা আমার চোখেমুখে ফুটে ওঠে।’ এ ছাড়া পরিমিত খাদ্যাভ্যাস, ব্যায়াম তাঁর শরীর গঠনে সাহায্য করেছে। ওয়েবসাইট।