সেরা স্বামী অজয় দেবগন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগে মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্ম সিটির বারান্দায় বসেছিল জমজমাট আড্ডা। বলিউডের অনেক সমালোচকই সেদিন যুক্তিতর্কের ঝড় তুলেছিলেন তাঁদের সমালোচনায়। আর সেই ঝড় তোলা সমালোচনার বিষয় ছিল বলিউডের সেরা স্বামী বা প্রেমিক নিয়ে। বলিউডের সেরা স্বামী বা প্রেমিক কে, এই নিয়ে যেন সমালোচনার তাঁদের কোনো অন্ত নেই।অনেক আলোচনা-সমালোচনার পর শেষ পর্যন্ত সমাধান হলো, বলিউডের সেরা স্বামী বা প্রেমিক হলেন অজয় দেবগন। কারণ, তাঁকে নিয়ে নিন্দুকেরাও কিছু লিখতে বা বলতে গেলে একটু মাপজোখ করেই তা করেন।ভালো স্বামী হিসেবে অজয় দেবগনের যে সুখ্যাতি আছে, তা বেশ ভালো করেই জানেন স্ত্রী কাজল ও শাশুড়ি তনুজা। কারণ, প্রচণ্ড কাজের চাপের পাশাপাশি পরিবারকে সময় দিতে একটুও ভুল করেন না অজয়। আর সে কারণেই তো টানা কয়েকটি সিনেমার শুটিংয়ের ফাঁকে স্ত্রী আর মেয়ে লাইসা ও ছেলে যুগকে নিয়ে লম্বা ছুটি কাটাতে পাড়ি দিচ্ছেন দেশের বাইরে। অজয় দেবগন জানালেন, ‘এবারের ছুটিটা একটু অন্য রকম কাটবে। কারণ, এবারই ছেলে যুগকে সঙ্গে নিয়ে প্রথম কোথাও বেড়াতে যাচ্ছি।’এত ব্যস্ততার পরও যিনি নিয়ম করে পরিবারকে পুরো সময় দিতে পারেন, তিনি তো সেরা স্বামী নিয়ে যুক্তিতর্কের শীর্ষেই থাকবেন!