সেরা ১০
সেরা দশের মধ্যে তিনটিই হচ্ছে নির্বাক ছবি। দুটি ষাটের দশকের। ১৯৬৮ সালের পর মুক্তি পাওয়া কোনো ছবি স্থান পায়নি সেরা ১০-এর তালিকায়।১. ভার্টিগো (১৯৫৮)আলফ্রেড হিচককের সেরা ছবি। অবসর নেওয়া একজন ডিটেকটিভের গল্প। উচ্চতাভীতির কারণে অবসর নিয়েছেন। তাঁকেই নিযুক্ত করা হয় এক নারীকে অনুসরণ করার। জেমস স্টুয়ার্ট ও কিম নোভাক মূল অভিনেতা ও অভিনেত্রী। ২. সিটিজেন কেইন (১৯৪১)অরসেন ওয়েলসের এই ছবিটি সমালোচকদের খুব পছন্দের। চার্লস ফস্টার কেইন নামের একজন নিউজ পেপার ম্যাগনেটের জীবন নিয়ে ছবি। মূল ভূমিকায় অরসেন ওয়েলস নিজেই। এটাই পরিচালকের প্রথম ছবি।৩. টোকিও স্টোরি (১৯৫৩)জাপানের সেরা পরিচালক ওজু ইয়াসিজিরোর মাস্টারপিস হিসেবে বহুল আলোচিত ছবি। বৃদ্ধ মা-বাবা শহরে আসেন ছেলেমেয়েকে দেখতে। কিন্তু সবাই ব্যস্ত। সময় দেয় বিধবা পুত্রবধূ। ৪. দ্য রুলস অফ দ্য গেম (১৯৩৯)ফরাসি ছবি। পরিচালক জ্য রেনোয়াঁ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে ফ্রান্সের উচ্চবিত্তদের সমাজের চিত্র এই ছবি।৫. সানরাইজ: টেল অব টু হিউম্যান (১৯২৭)নির্বাক ছবি। মার্কিন চলচ্চিত্র হলেও পরিচালক এফ ডব্লিউ মুরনাউর একজন জার্মান। নির্বাক ছবি হলেও কোনো তালিকা থেকেই বাদ দেওয়া যায় না সানরাইজকে। ৬. ২০০১: এ স্পেস ওডিসি (১৯৬৮)সেরা পরিচালকদের একজন স্টানলি কুব্রিক। মার্কিন এই পরিচালকের চলচ্চিত্র মানেই নতুন কিছু। বৈজ্ঞানিক কল্পকাহিনির এই ছবির মূল গল্প আর্থার সি ক্লার্কের।৭. দ্য সার্চার (১৯৫৬)জন ফোর্ডের পরিচালনায় এই চলচ্চিত্রটি ওয়েস্টার্ন ঘরানার। সেরা ওয়েস্টার্ন ছবির তালিকার সব সময়ই প্রথম স্থানে থাকে দ্য সার্চার। জন ওয়েন মূল ভূমিকায়। ৮. দ্য ম্যান উইথ দ্য মুভি ক্যামেরা (১৯২৯)রাশিয়ার চলচ্চিত্র। পরিচালক দিগা ভার্তব। মূলত এটি একটি ডকুমেন্টারি। নির্বাক এই ছবিতে নির্দিষ্ট কোনো পাত্রপাত্রী নেই, কোনো গল্পও নেই।৯. প্যাশন অব জোয়ান আর্ক (১৯২৭)আরেকটি নির্বাক ছবি। এটি ফ্রান্সের। কার্ল থিয়োডর ড্রেয়ারের এই ছবিটি জোয়ান অব আর্কের বিচার নিয়ে। ১০. এইট অ্যান্ড হাফ (১৯৬৩)ইতালির ছবি, পরিচালক ফেদেরিকো ফেলিনি। মূলত এক পরিচালকের ছবি করতে না পারার গল্প। ‘ক্রিয়েটিভ ব্লক’ এর বিষয়বস্তু।