সেরাকণ্ঠ ইমরানের ‘মন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন নামের একক অ্যালবাম নিয়ে বাজারে আসছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০০৮’ প্রতিযোগিতার প্রথম রানারআপ ইমরান। প্রতিযোগিতার পর একটি মিশ্র এবং একটি দ্বৈত অ্যালবামে গান করেন ইমরান। দ্বৈত অ্যালবামে ইমরানের সহশিল্পী ছিলেন চ্যানেল আই সেরাকণ্ঠের আরেক প্রতিযোগী শারমীন।ইমরান জানান, তাঁর নতুন অ্যালবামে গান থাকবে ১০টি। এরই মধ্যে পাঁচটি গানের কাজ শেষ হয়েছে। অন্যগুলোর কাজ চলছে। মাস খানেকের মধ্যে পুরো অ্যালবামটি চূড়ান্ত হবে।অ্যালবামের গানের সুর ও সংগীত পরিচালনা করছেন ইবরার টিপু, আরফিন রুমী, মাহমুদ সানি এবং ইমরান নিজেই।ইমরান জানান, ‘সংগীতপরিচালক হওয়ার ইচ্ছাটা অনেক দিন থেকেই আমার ছিল। এবার নিজের অ্যালবামের মধ্য দিয়ে সেটা সম্ভব হলো।’ ইমরান আরও জানালেন, নতুন বছরের গোড়ার দিকে অ্যালবামটি বাজারে আসবে।