সেরাদের মহাযুদ্ধে বিজয়ী তৃষ্ণা
চূড়ান্ত পর্বের আটজন প্রতিযোগীকে পেছনে ফেলে ‘সেরাদের মহাযুদ্ধে’ সেরা হয়েছেন সেরাকণ্ঠের তৃষ্ণা তিথি খান। গতকাল বৃহস্পতিবার এ প্রতিযোগিতার শেষপর্ব প্রচারের মাধ্যমে নির্বাচিত করা হয় সেরাদের মহাযুদ্ধের বিজয়ীকে। অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া বলেন, সংগীত, নৃত্য, অভিনয়, তাত্ক্ষণিক মেধা যাচাইসহ বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়েছে। প্রথমদিকে অনুষ্ঠানটি নিয়ে প্রতিযোগীদের মধ্যে সংশয় দেখা দিয়েছিল। পরে আমরা যখন তাঁদের বোঝালাম, এটা আসলে নিছকই আনন্দ দেওয়ার জন্য। তখন তাঁরা বিষয়টি বুঝতে পারেন।’ চূড়ান্ত বিচারকার্য পরিচালনা করেন প্রতিযোগিতার প্রধান তিন বিচারক আমজাদ হোসেন, রিজিয়া পারভিন ও মেহরীন। প্রথম বিজয়ীকে দেওয়া হয় নগদ পাঁচ লাখ টাকা। প্রতিযোগিতার দ্বিতীয় বিজয়ী হয়েছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার স্বর্ণা। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ৪র্২র্ এলসিডি টেলিভিশন এবং তৃতীয় স্থান অধিকারী খুদে গানরাজ ’০৯ জুয়েল রানা পেয়েছে ৩র্২র্ এলসিডি টেলিভিশন। এ ছাড়া চূড়ান্তপর্বে অংশ নেওয়া আটজন প্রতিযোগীর প্রত্যকেই পেয়েছেন বিভিন্ন উপহার সামগ্রী।গত বছর অক্টোবরে চ্যানেল আইতে শুরু হয়েছিল সেরাদের মহাযুদ্ধ। অংশ নিয়েছিলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার, সেরাকণ্ঠ, সুরদরিয়া এপার ওপার, সুরদরিয়া বাঘা গায়েন, রক স্টার, খুদে গানরাজ, আবৃত্তি ছন্দে আনন্দে, হাড়ি-কড়াই রান্না লড়াইয়ের বিজয়ীরা।