সেরে উঠছেন দিলীপ কুমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সেরেই উঠেছেন। তবে এখন তাঁর দরকার বিশ্রাম। দিলীপ কুমারের অনুগারীরা আপাতত তাই স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন। মেঘ কেটে যাওয়ার এই সুসংবাদ দিয়েছেন দিলীপের স্ত্রী সায়রা বানু।
গতকাল বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সায়রা বলেছেন, ‘তিনি (দিলীপ কুমার) সমস্যা কাটিয়ে উঠেছেন। তবে আরও কিছুদিন সময় লাগবে। তিনি সেরে উঠছেন। আজ সকালে ঘুম থেকে উঠে চা-ও খেয়েছেন। তাঁর এখন বিশ্রাম দরকার। তাঁর জন্য যাঁরা প্রার্থনা করেছেন, তাঁদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। অনুরোধ করব, আপনারা এই প্রার্থনা চালিয়ে যাবেন।’
বুকে ব্যথা অনুভব করায় গত রোববার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই ৯০ বছর বয়সী বলিউড কিংবদন্তি। এএনআই।