সেরে উঠছেন রাজেশ খান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেরে উঠছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা রাজেশ খান্না। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিত্সাধীন ৬৯ বছর বয়সী এ অভিনেতা দুই-তিন দিন পরই হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার অনুমতি পাচ্ছেন। শারীরিক দুর্বলতার কারণে গত ২৩ জুন লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজেশ খান্না। ৮ জুলাই হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও, এক সপ্তাহের মাথায় আবারও লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।এ প্রসঙ্গে ডিম্পল কাপাডিয়ার উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, ‘রাজেশ খান্না এখন ভালো আছেন। খুব বেশি হলে আর দুই-তিন দিন হাসপাতালে থাকতে হবে তাঁকে। রক্তচাপ কমে যাওয়ার পাশাপাশি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।’গত ২০ জুন রাজেশ খান্নার শারীরিক অসুস্থতার খবরে বলা হয়, শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছেন তিনি। কয়েক দিন ধরে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন। তিন দিন বাদে ২৩ জুন হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এর আগে গত এপ্রিলেও শারীরিক দুর্বলতার কারণে লীলাবতী হাসপাতালে তিন-চার দিন ভর্তি ছিলেন রাজেশ খান্না।