সেলফি নিষিদ্ধ হওয়ার পর...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনেমার বাইরে এবারের কান চলচ্চিত্র উৎসবের অন্যতম আলোচিত ঘটনা সম্ভবত সেলফি। কানের লালগালিচায় শুধু সেলফি তোলা নিষিদ্ধ করা নয়, সেলফির ওপর ভালো রকমের রাগই ঝেড়েছে কান কর্তৃপক্ষ। কারণটা কী, সেটাও পরিষ্কার বলে দিয়েছে তারা। সেলফি তোলা নিষেধ, কারণ সেলফি ‘অদ্ভুত আর ভীতিকর’। এমন মন্তব্য করেছেন উৎসবকর্তা থিয়েরি ফারমু স্বয়ং।
এ ঘোষণার পরপরই এই সেলফি নিষিদ্ধকরণ নিয়ে নানা মন্তব্য শুরু হয় গার্ডিয়ান, ইন্ডিপেনডেন্টসহ ইউরোপের সংবাদমাধ্যমগুলোতে।
সত্যিই কি সেলফি নিষিদ্ধকরণ সফল হবে এবার? কেউ যদি লালগালিচায় সেলফি তুলতে চান, তাঁকে থামানোই বা হবে কীভাবে? সেই উত্তর অবশ্য থিয়েরি ফারমু পরিষ্কার করে দেননি।