সেলফি বশে বলিউড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

এ বছরের অস্কারে দর্শক গ্যালারিতে তোলা সেই সেলফির কথা মনে আছে? উপস্থাপনার ফাঁকেই এক ঢাউস ফোন বের করে টুকটাক সেলফি তুলে বেড়াচ্ছিলেন সঞ্চালক এলেন ডিজেনারেস। মাঝপথে একবার ঠিক করলেন তিনি মেরিল স্ট্রিপের সঙ্গে সেলফি তুলবেন। এলেন যেই ফোনটা সামনে ধরলেন, মেরিল হাত বাড়িয়ে ডাকলেন ঠিক পেছনের সিটে বসা জুলিয়া রবার্টসকে। পাশ থেকে উঠে এলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলিও। অন্য পাশ থেকে এসে মাথা গলালেন জেনিফার লরেন্স, জেরার লেটোসহ আরও অনেকে! শেষ অবধি সবার সামনে থাকা ব্র্যাডলি কুপার ছবিটা তুলেই ফেললেন। তারকাখচিত

সোনাক্ষী সিনহা
সোনাক্ষী সিনহা

এই সেলফি টুইট করার সঙ্গে সঙ্গে যেন টুইটারের সার্ভার হ্যাং হয়েছিল কিছুক্ষণ। সবচেয়ে বেশি রি-টুইট করা ছবি হিসেবে বারাক ওবামা এবং মিশেল ওবামার ছবির রেকর্ডটি ভেঙে নতুন রেকর্ড গড়ে সেলফিটি। শুধু রেকর্ড নয়, তারকাদের ‘সেলফি’-জ্বরটা ঝড়ে পরিণত হয়েছে এর পরপরই। সেই ঝড়ের হাওয়া হলিউড থেকে এসে লেগেছে বলিউডেও।

শাহরুখ খান
শাহরুখ খান

অস্কারের এক মাস পরই ছিল বলিউডের অস্কারখ্যাত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস (আইফা)। যুক্তরাষ্ট্রের টামপা বে’তে অনুষ্ঠিত এই আসরে এলেনের মতো একি কাণ্ড ঘটালেন এবারের উপস্থাপক শহিদ কাপুর! কেভিন স্পেসির লুঙ্গি নাচের পরই শহীদ কাপুরের উদ্যোগে সেলফি তুলতে দাঁড়িয়ে যান ফারহান আকতার, সোনাক্ষী সিনহা, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা ও লাভ সিনহা। ব্যস! সেলফি-ঝড় আঘাত হানে বলিউডেও। এই ঝড়ের

রনবীর কাপুর
রনবীর কাপুর

কবলে পড়া বলিউড তারকাদের তালিকায় অমিতাভ বচ্চন থেকে শুরু করে আলিয়া ভাট—কে নেই বলুন? সোনম কাপুর তো মেকআপ রুম থেকেই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। দিনের নানা সময়ের বিভিন্ন কাজের সেলফি নিয়মিত টুইটারে আপলোড করেন এই তারকা। বলিউডের ‘সেলফি’-প্রেমী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া যেখানেই যান, সেখানেই সেলফি তোলেন। কোথাও বেড়াতে গিয়ে, আইসক্রিম খেতে খেতে, এমনকি নিজের ঘরে মেকআপ ছাড়াও তুলে ফেলেন সেলফি।

আলিয়া ভাট
আলিয়া ভাট

তবে প্রিয়াঙ্কা সবচেয়ে বেশি মজা পান ‘ডাক ফেস’ বা ‘পাউট’ পোজে সেলফি তুলতে। প্রিয়াঙ্কার মতো ‘পাউট’ পোজে সেলফি তুলতে পছন্দ করেন নেহা ধুপিয়া, বিপাসা বসু, নার্গিস ফাখরি এমনকি আলিয়া ভাটও। আলিয়া সেলফির এতই ভক্ত যে তাঁর মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি হামটি শর্মা কি দুলহানিয়ার পোস্টারেই ব্যবহার করা হয়েছে হালের এই সেলফি। সেলফি দিয়ে পোস্টার বানানোর ভাবনাটা নাকি আলিয়া ভাটেরই। আরেক সেলফি-পাগল বলিউড নায়িকা হলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। খাওয়ার সেলফি, বাসার পোষা বিড়ালের সঙ্গে সেলফি ছবি, বন্ধুদের সঙ্গে সেলফিসহ বিভিন্ন বিচিত্র অঙ্গভঙ্গিতে তোলা সেলফি পোস্ট করেন এই তারকা।

সোনম কাপুর
সোনম কাপুর

শাহরুখ খানের যত ব্যস্ততাই থাকুক না কেন, সেলফির ব্যাপারে তাঁর তেমন কোনো আলসেমি নেই। কোনো ইভেন্টে গেলে, ছবির শুটিংয়ের সেটে কিংবা গাড়িতে বসেও নিজের সেলফি তোলায় ব্যস্ত থাকেন তিনি। অন্যদিকে, কাজের ফাঁকে ছবির অন্য অভিনয়শিল্পীদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় সালমান খান, রণবীর কাপুর, রণবীর সিংকে। নিজের দুই ছেলে রেহান আর রিদানের সঙ্গে প্রায়ই সেলফি তুলে টুইটারে আপলোড করেন হৃতিক রোশন।
সাজিদুল হক
ইন্ডিয়া টুডে অবলম্বনে