সেলিনার বিয়ের অনুষ্ঠান মিসরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে গিয়ে বিয়ে করার ইচ্ছা ব্যক্ত করেছেন অভিনেত্রী সেলিনা জেটলি (৩০)। বর দুবাইভিত্তিক অস্ট্রীয় ব্যবসায়ী পিটার হ্যাগ। হঠাৎ মিসরে গিয়ে বিয়ে করার কথা শুনে হয়তো অনেকের চোখ কপালে উঠবে। ভাববেন, বদ্ধ পাগল না হলে অমন ভাবনা কারও মাথায় আসে! কারণ, গণবিক্ষোভে দেশটা এখন উত্তাল। প্রতিদিনই প্রাণহানি ও রক্তপাতের ঘটনা ঘটছে। এর মধ্যে বিয়ে! যাঁরা এমনটি ভাবছেন, তাঁদের শান্ত করতেই হয়তো সেলিনা তাঁর ব্যাখ্যাটাও দিয়েছেন, ‘বিয়েটা হচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর। এর মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে আশা করা যায়।’ ওয়েবসাইট।