সেলিব্রিটি ক্রিকেট লিগ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিশ্চিত হয়ে পড়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগ। আদৌ এ ধরনের কোনো লিগ হবে কি না, কিংবা কবে হবে, তা জানাতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত অক্টোবরে শ্রীলঙ্কার কলম্বোয় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার টিভি, চলচ্চিত্র ও সংগীত তারকাদের নিয়ে একটি ক্রিকেট লিগ হওয়ার কথা ছিল। পরে তা বাতিল হওয়ায় আয়োজকেরা ঢাকা ও দুবাইয়ে বাংলাদেশ ও ভারতের দুটি দল নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচের পরিকল্পনা করেন। জানা গেছে, এ ধরনের খেলা হওয়ার কোনো সম্ভাবনা নেই।এদিকে সেলিব্রিটি ক্রিকেট লিগ উপলক্ষে বাংলাদেশে গঠন করা হয় ভাসাবি সেলিব্রিটি ক্রিকেট ক্লাব। প্রশিক্ষক ওসমান খানের তত্ত্বাবধানে তারকাদের নিয়মিত প্রশিক্ষণও দেওয়া হয়। প্রশিক্ষণ স্থগিত হয়েছে অনেক দিন হলো।ভাসাবি সেলিব্রিটি ক্রিকেট ক্লাবের অধিনায়ক নোবেল বলেন, ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ যে হচ্ছে না, তা আমি মৌখিকভাবে জানতে পেরেছি।’দলের অন্যতম সদস্য কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেন, ‘পুরো বিষয়টি নিয়ে আমি খুব বিরক্ত।’এদিকে ভাসাবি সেলিব্রিটি ক্রিকেট ক্লাবের কর্ণধার কামাল জামান বলেন, ‘ব্যবসার ব্যস্ততার কারণে আমি দলের খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারিনি। আমরা নিজেরাই এখন টুর্নামেন্ট আয়োজনের জন্য চেষ্টা করছি।’