সেলিব্রিটিং লাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চ্যার্টার্ড ও ডেইলি স্টার সম্প্রতি আয়োজন করেছে ‘সেলিব্রিটিং লাইফ ২০১৩’। চ্যানেল আইয়ে আজ ও কাল বেলা ১১টা পাঁচ মিনিটে প্রচারিত হবে এই আয়োজন নিয়ে তৈরি অনুষ্ঠান। এই আয়োজনে চলচ্চিত্র, আলোকচিত্র আর গান লেখার ওপর পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি ছিল গান আর নাচ। অনুষ্ঠান পরিকল্পনা করেছেন বিটপি দাশ চৌধুরী ও রাফি হোসেইন। উপস্থাপনা করেছেন ত্রপা মজুমদার ও ইফ্ফাত আরা নেওয়াজ। চ্যানেল আইয়ের জন্য তৈরি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজু আলীম।